Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বরেন্দ্র অঞ্চলে তীব্র খরায় আমের ফলন বিপর্যয়

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 12 May, 2024.
in কৃষি
Reading Time: 1 min read
0
বরেন্দ্র অঞ্চলে তীব্র খরায় আমের ফলন বিপর্যয়
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মুখতার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে তীব্র খরায় আমের ফলন বিপর্যয়।

আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে আমের বার্ষিক উৎপাদন প্রায় ১৫ লাখ টন। এর মধ্যে ১৩ লাখ টন আম উৎপাদিত হয় রাজশাহীর বৃহত্তর বরেন্দ্র অঞ্চলের চার জেলায়। আর ঐতিহ্যবাহী বিভিন্ন উৎকৃষ্ট জাতের আমের বেশির ভাগই উৎপাদিত হয় উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে। আমের আদি ভূমি চাঁপাইনবাবগঞ্জে এবার আমের ফলন উল্লেখযোগ্য পরিমাণে কম হয়েছে। রাজশাহীর বাগানগুলোতেও এবার আমের ফলন বিপর্যয় ঘটেছে।

আজ রোববার রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন জাতের আম পাড়ার তারিখ নির্ধারণে সভা ডেকেছে।

এদিকে পার্শ্ববর্তী নওগাঁ জেলায় আম চাষের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে দুই দশকে। যার অধিকাংশই হাইব্রিড জাতের। রাজশাহী অঞ্চলের আম চাষিরা বলছেন, ‘জাত আম’ বলে যে কথাটা রাজশাহী অঞ্চলে বহুল প্রচলিত আছে সেসব জাত বলতে মূলত : গোপালভোগ, ক্ষিরসাপাত, ন্যাংড়া ও ফজলি আমকেই বুঝায়। এবার প্রতিকূল আবহাওয়ার কারণে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে জাত আমের ফলন বেশ কম হয়েছে।
চাষিরা বলছেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আম ফলনে বিপর্যয় ঘটেছে। অন্যদিকে নওগাঁয় আম্রপালি, বারি-৪সহ বিভিন্ন হাইব্রিড জাতের বাগানগুলোতে আমের ভালো ফলন হয়েছে।রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ বিভাগ, আম চাষি, বাগান মালিক ও ব্যাপারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে দুই সপ্তাহ বিলম্বে বাগানগুলোতে মুকুল আসা শুরু হয়। ফলে আশানুরূপ মুকুল আসেনি। পরবর্তীতে আমের গুটি শক্ত ও পুষ্ট হওয়ার জন্য হালকা বৃষ্টির প্রয়োজন থাকলেও এ বছর তা হয়নি। এরপর একটানা প্রচণ্ড খরা। এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলেছে অঞ্চলজুড়ে। গত তিন দিনে রাজশাহীতে সামান্য বৃষ্টিপাত হলেও আম ফলনের ওপর এই বৃষ্টি বিশেষ কোনো ফল বয়ে আনবে না বলে মনে করছেন চাষিরা।

চাষিরা বলছেন, দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ, পোকার উপদ্রব ও সেচ সংকটের কারণে বাগানগুলোতে এবার আম কম এসেছে। মুকুলের তিন ভাগের দুই ভাগ তীব্র খরায় ঝরে পড়েছে।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আমচাষি তৌহিদুর রহমান পারভেজ জানান, ‘টানা তাপদাহে আম শুকিয়ে কালো রং ধারণ করছে। পোকা ছিদ্র করায় আম শুকিয়ে ঝরে পড়ছে। ফলে আমের ফলন বিপর্যয়ের শঙ্কায় আছি। অনুমোদিত মাত্রার বাইরে ওষুধ ব্যবহার করিনি। শ্রমিকদের আগেই বলেছিলাম শুধু অনুমোদিত মাত্রায় ওষুধ দিয়ে পোকার আক্রমণ থেকে আম রক্ষা করা সম্ভব হবে না। তবে শেষ পর্যন্ত তা-ই হয়েছে। আমার বাগানের আম পোকায় প্রায় শেষ করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের আম চাষি মুকুল শেখ বলেন, এবার বড় বড় আমবাগান প্রায় আমশূন্য। রাজশাহীর পুঠিয়ার আম চাষি সাজাহান আলি বলেন, যেসব বাগানে গত বছর শত শত মন আম হয়েছে সেগুলোতে এবার তেমন আম নেই।চাষিরা আরও জানান, একদিকে বৃষ্টিহীনতা অন্যদিকে বাগানগুলোতে হপার ও আঁচা পোকা আমের ব্যাপক ক্ষতি করেছে। কীটনাশক ছিঁটানো হচ্ছে। এরপরও পোকার উপদ্রব কমছে না।রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম বলেন, এবার এমনিতেই আমের মুকুল কম ছিল। তার ওপর মুকুল ফোটার সময়ে ২০ ও ২১ মার্চ সামান্য বৃষ্টি হয়। এতে উপকারের বদলে অপকারই বেশি হয়েছে। অধিকাংশ মুকুল নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট মুকুল তীব্র খরায় ঝরে পড়েছে। এ কারণে এ বছর আমের ফলনের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শারমিন সুলতানা বলেন, এ বছর মুকুল কম এলেও যে পরিমাণ আম আছে তাতে ফলনে বড় সংকট হবে না।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ক্লাসে ফিরছেন বেরোবির শিক্ষার্থীরা

Next Post

নওগাঁয় পর্নোগ্রাফি বিক্রি, আটক ৭

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
নওগাঁয় পর্নোগ্রাফি বিক্রি, আটক ৭

নওগাঁয় পর্নোগ্রাফি বিক্রি, আটক ৭

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist