Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

বিপিসি দৈনিক লোকসান ৮ কোটি টাকা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 11 December, 2022.
in কৃষি
Reading Time: 1 min read
0
বিপিসি দৈনিক লোকসান ৮ কোটি টাকা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম রেকর্ড ভেঙেছে। এর প্রভাব বাংলাদেশের বাজারেও পড়ছে। ভর্তুকি কমাতে এরইমধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। তারপও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরশন (বিপিসি) দৈনিক প্রায় ৮ কোটি টাকা লোকসান দিচ্ছে। এই অংক প্রতি মাসে প্রায় ২৪০ কোটি টাকা।

#          ডিজেল লিটারে ৪-৫ টাকা লোকসান

#          চলতি বছর ৯ হাজার কোটি টাকার বেশি লোকসান

#          প্রকল্পের জন্য বরাদ্দ করা টাকায় ভর্তুকি দিয়ে তেল বিক্রি করেছে বিপিসি

বিপিসির সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সুবিধাটি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে পাওয়া যাচ্ছে না। প্রতি ডলারে ১০-১২ টাকার যে অবমূল্যায়ণ হয়েছে, এতে বিপিসির ব্যয় অনেক বেড়ে গেছে। যার কারণে এখনো লোকসানের মধ্যে আছে সংস্থাটি।

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় প্রায় এক বছর পর্যন্ত বিপিসির নিজস্ব তহবিলের টাকায় ভর্তুকি দিয়ে তেল বিক্রি করা হয়। এতে প্রকল্পের জন্য বরাদ্দ করা টাকা থেকে ৯ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিতে হয়েছে।

বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে, তবে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ণের কারণে তেল আমদানিতে খরচ বেশি পড়ছে। যার কারণে বিপিসি এখনো লোকসানের মধ্যেই আছে। তবে জ্বালানি তেলের দাম কমায় বিপিসির লোকসানের মাত্রা কিছুটা কমে এসেছে, কিন্তু আমরা এখনো লোকসানমুক্ত হতে পারিনি।’

এ বি এম আজাদ বলেন, ‘এখন প্রতি লিটার ডিজেলে আমাদের লোকসান হচ্ছে ৪-৫ টাকা। যা গত দেড়-দুই মাস আগেও লিটারে ৮-১০ টাকা পর্যন্ত লোকসান ছিল। এখন বিপিসির দৈনিক লোকসান হচ্ছে প্রায় ৮ কোটি টাকা। তবে ফার্নেস অয়েল, পেট্রোল, অকটেন বিক্রিতে লোকসান নেই। গত আগস্ট মাসে ডিজেলের দাম বাড়ানোর পর থেকে ডিজেল বিক্রিতে এখনো লোকসান দিতে হচ্ছে।’

বিপিসির চেয়ারম্যান আরো বলেন, ‘বিপিসিকে যদি ব্রেক ইভেন পয়েন্টে রাখতে হয় তাহলে বিশ্ববাজারে পরিশোধিত ডিজেলের দাম প্রতি ব্যারেল ১০৪ ডলারে আসতে হয়। এখনো প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেলের দাম প্রায় ১০৮-১০৯ ডলার।

এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় এখন দেশেও দাম কমানোর দাবি তুলছেন অনেকেই। এই অবস্থায় যদি জ্বালানি তেলের দাম কমানো হয় তাহলে বিপিসির লোকসান আরো বেড়ে যাবে। লোকসানে থাকা বিপিসি আর ঘুরে দাঁড়াতে পারবে না বলে জানান বিভাগ সংশ্লিষ্টরা। তারা বলছেন, ‘লোকসানে থাকা বিপিসিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে হবে। তা না হলে সামনে জ্বালানি বাজার আবার অস্থির হয়ে উঠলে বিপিসির পক্ষে তখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।

বিপিসি সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা ৭০-৭২ লাখ মেট্রিক টন। এর মধ্যে ডিজেলের চাহিদা ৪৮-৪৯ লাখ মেট্রিক টন। এখন দৈনিক গড়ে ডিজেল বিক্রি হচ্ছে সাড়ে ১৩ থেকে ১৪ হাজার মেট্রিক টন। 

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, ‘যেহেতু বিপিসি ডিজেলে এখনো কিছুটা লোকসান দিচ্ছে, তাই এই মুহূর্তে দাম কমানোর যোক্তিকতা নেই। ডিজেলের দাম বৃদ্ধির কারণে যে পরিমাণ পরিবহন ভাড়া বেড়েছে, এখন দাম কিছুটা কমানো হলেও পরিবহন ভাড়া কমবে না। এতে মানুষ কোনো সুবিধা পাবে না। এর চেয়ে ভালো সরকার আয় করুক, যাতে পরবর্তীতে জ্বালানি তেলের দাম বাড়লে ভর্তুকি হিসেবে দিতে পারে।’ তিনি বলেন, ‘তবে এই টাকা অন্য খাতে যেন ব্যবহার করা না হয়। তবে সরকার চাইলে অকটেন ও পেট্রোলে দাম কমাতে পারে।

বিপিসি সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে লোকসান হয় পাঁচ হাজার কোটি টাকা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৯ হাজার কোটি টাকার বেশি লোকসান হয়েছে।

জ্বালানি তেলের মূল্য পরিশোধ করার জন্য বিপিসিকে দুই মাসের জ্বালানি তেলের মূল্যের সমপরিমাণ অর্থ (২৫% বৃদ্ধিসহ) চলতি মূলধন হিসেবে রাখতে হয়। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়লে বিপিসির মূলধনও বাড়াতে হয়। ২০২০-২১ সালে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল তুলনামূলক সহনশীল থাকায় ওই সময় বিপিসির ১২ হাজার কোটি টাকা চলতি মূলধন রাখা হত। এখন রাখা হচ্ছে প্রায় ২০ হাজার কোটি টাকা।

এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১০,২০২২//

Tags: দৈনিক লোকসান ৮ কোটি টাকাবিপিসি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

Next Post

শেখ রাসেলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

Related Posts

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা
কৃষি

ভেড়ামারায় কৃষকদের সাথে মতবিনিময় সভা

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ
কৃষি

সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে কুষ্টিয়ায় কৃষক প্রশিক্ষণ

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস
কৃষি

মিরপুরে কৃষি কার্যক্রম পরিদর্শনে কৃষি কর্মকর্তা আলমগীর বিশ্বাস

Next Post
শেখ রাসেলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

শেখ রাসেলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist