Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাবেক এমপি হানিফসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 8 April, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সাবেক এমপি হানিফসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ শামীম আরজুকে হত্যার অভিযোগে সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল, ২০২৬) কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে নিহতের ছেলে এস.এম. ফুয়াদ শামীম বাদী হয়ে এই দরখাস্ত দাখিল করেন। বিজ্ঞ আদালত বাদীর আরজি গ্রহণ করে বিষয়টি এজাহার (FIR) হিসেবে গণ্য করার জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন, মাহাবুবুল আলম হানিফ: সাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া-৩, আতাউর রহমান আতা: সাবেক উপজেলা চেয়ারম্যান, কুষ্টিয়া সদর, আসলাম হোসেন: সাবেক জেলা প্রশাসক (ডিসি), কুষ্টিয়া।
তানভীর আরাফাত: সাবেক পুলিশ সুপার (এসপি), কুষ্টিয়া, ডা. তাপস কুমার সরকার: সাবেক আরএমও, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, নাসির উদ্দিন, সাবেক ওসি, কুষ্টিয়া মডেল থানা,জাকির হোসেন, সাবেক জেল সুপার এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ ও কারারক্ষী ও কর্মকর্তা।

মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, ২০১৯ সালের ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ডিসি কোর্টের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করতে গেলে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা জেলা বিএনপির নেতা-কর্মীদের ঘিরে ধরে। তৎকালীন এসপি তানভীর আরাফাতের নির্দেশে পুলিশ সদস্যরা বাদীর পিতা এম.এ শামীম আরজুর ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাকেসহ জেলা বিএনপির তৎকালীন সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়।

বাদী অভিযোগে আরো উল্লেখ করেন, থানা হেফাজতে থাকাকালীন আসামিদের ইন্ধনে তার পিতার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জেলহাজতে পাঠানো হয়। জেলখানায় তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তৎকালীন ডিসি, জেল সুপার ও কারা হাসপাতালের ডাক্তারের কাছে বারবার আবেদন করা হলেও তারা কোনো ব্যবস্থা নেননি, বরং দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন।

আরজিতে আরও বলা হয়, ২০১৯ সালের ১১ই এপ্রিল শামীম আরজু মৃত্যু যন্ত্রণায় ছটফট করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তৎকালীন এমপি হানিফ ও আতাউর রহমান আতার নির্দেশে তাকে হাসপাতালের বারান্দায় সাড়ে তিন ঘণ্টা ফেলে রাখা হয় এবং চিকিৎসা না দিয়েই পুনরায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে বিনা চিকিৎসায় তিনি জেলহাজতে মৃত্যুবরণ করেন।

বাদী ফুয়াদ জানান, তৎকালীন সময়ে আসামিরা প্রভাবশালী হওয়ায় এবং পুলিশী হুমকির কারণে তারা মামলা করার সাহস পাননি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ন্যায়বিচারের আশায় তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার বাদী এস.এম. ফুয়াদ শামীম বলেন, “আমার পিতাকে পরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। আমি এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এই মামলার বিজ্ঞ এ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন আজ সকাল ১১ টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করেন এবং আমি আশাবাদী যে এই মামলার আসামিদের বিচার হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাংনীতে দুই দোকানকে জরিমানা

Next Post

মিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান

Related Posts

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
জাতীয় খবর

ফ্র্যাকশনেশন প্লান্টের আড়ালে ক্রুড অয়েল আমদানির অবৈধ চেষ্টা: এসপিসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ
জাতীয় খবর

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

Next Post
মিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান

মিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফুজ্জামান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist